Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে প্রচারণা শুরু করলেন বিএনপির প্রার্থী বাদশা

BN DESK
04 September 2026, 03:39 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া-৬ (সদর) আসনের উপ নির্বাচনে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া এ আসনে উপ নির্বাচনে আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১০ টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ধানের শীষ প্রতীকে প্রচারণা শুরু করেন রেজাউল করিম বাদশা।

এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে আনুষ্ঠানিক ভাবে লিফলেট বিতরণ শুরু করেন বিএনপি প্রার্থী, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এসময় তিনি শহরের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আখতার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, যুগ্ম সম্পাদক রাশেদুৃল কবীর রাশেদ, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙা, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা একরামুল হক, প্রমুখ।

বিএনপি’র প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া সদর আসন মুলত জিয়া পরিবারের আসন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এখান থেকে। তিনি বগুড়াকে নিয়ে স্বপ্ন দেখেন, বগুড়াকে এগিয়ে নিতে তার প্রতিনিধি হিসেবে আমাকে মনোনীত করেছেন।

বগুড়ার সার্বিক উন্নয়নে সদর উপজেলাবাসী তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে প্রত্যাশা করেন। উল্লেখ্য বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে প্রচারণা শুরু করলেন বিএনপির প্রার্থী বাদশা

B
BN DESK | 17 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার