Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া-৬ সদর আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী বাদশা

BN DESK
04 September 2026, 03:04 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। আজ সোমবার (২ মার্চ) দলের সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে তিনি মনোনয়নপত্র জমাদেন।

মনোনয়পত্র জমাদানের সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, বগুড়া পৌরসভার সাবেক মেয়র এড. একেএম মাহবুবর রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন আলী আজগর তালুকদার হেনা, একেএম আহসানুল তৈয়ব জাকির,  সাবেক সাধারণ সম্পাক ফজলুল বারী তালুকদার বেলাল, এড. আব্দুল বাসেত, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিববুর রশিদ সন্ধান প্রমুখ।

মনোনয়ন পত্র জমা দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির চেয়ারম্যানের ছেড়ে দেওয়া আসনে তিনি নির্বাচন করছেন। বিগত ১৭ বছর বগুড়া উন্নয়ন বঞ্চিত ছিলো। বিজয়ী হয়ে সেই কাজ গুলো করতে চাই। বগুড়ার যে যে কাজ করতে হবে তাই করা হবে ইনশাল্লাহ। ইতোমধ্যে বিমান বন্দর, বিশ্ববিদ্যালয় নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া-৬ সদর আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী বাদশা

B
BN DESK | 03 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার