Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বঙ্গোপসাগরে ৮৫০ মেট্রিক টন চুনা পাথরবোঝাই জাহাজডুবি

BN DESK
04 September 2026, 11:51 PM পড়তে ১ মিনিট
বঙ্গোপসাগরে ৮৫০ মেট্রিক টন চুনা পাথরবোঝাই জাহাজডুবি

নিউজ ডেস্ক:  চট্টগ্রাম থেকে মোংলা বন্দরে যাওয়ার সময় নোয়াখালীর ভাসানচর দীপের অদূরে বঙ্গোপসাগরের উপকূলে ঢেউয়ের মধ্যে ৮৫০ মেট্রিক টন চুনা পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে এটিতে থাকা ১২ নাবিককে নিরাপদে উদ্ধার করেছে একটি মাছ ধরা ট্রলারের জেলেরা।

সোমবার (১৯ মে) সকালে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (১৮ মে) বিকেলে গভীর সমুদ্রে ওসমান-৩ লাল বয়ার অদূরে ‘এমভি ইয়া এলাহি’ নামের লাইটার জাহাজটি ডুবে যায়।

ওসি মো. কুতুব উদ্দিন বলেন, খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার নাবিকদের নিরাপদে পৌঁছে দিয়েছে। তবে ডুবে যাওয়া জাহাজটি এখনো উদ্ধার করা যায়নি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. সবুর খান বলেন, চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স জাগুয়া ট্রেডার্সের মালিকানাধীন এমভি ইয়া এলাহি নামের লাইটার জাহাজটি চট্টগ্রাম থেকে ৮৫০ টন চুনাপাথর নিয়ে মোংলায় যাচ্ছিল। যাওয়ার পথে গভীর সমুদ্রে ভাসানচরের ডাউনে বৈরী আবহাওয়ার কবলে পড়ে প্রচণ্ড ঢেউয়ে তলা ফেটে সেটি ডুবে যায়। তবে জাহাজটিতে থাকা ১২ নাবিককে ওই এলাকায় থাকা একটি মাছ ধরা ট্রলারের জেলেরা উদ্ধার করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বঙ্গোপসাগরে ৮৫০ মেট্রিক টন চুনা পাথরবোঝাই জাহাজডুবি

B
BN DESK | 19 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার