Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বঙ্গোপসাগর উত্তাল, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা  

BN DESK
03 September 2026, 06:15 AM পড়তে ১ মিনিট
বঙ্গোপসাগর উত্তাল, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা  

অনলাইন ডেস্ক: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। ফলে চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (৩০ জুন) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। 

লঘুচাপের কারণে পটুয়াখালীর বিভিন্ন স্থানেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। উপকূলীয় এলাকা দিয়ে দমকা বা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে।   এছাড়া, পটুয়াখালীর পায়রা,  চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে, ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দুপুর ১টা পর্যন্ত পটুয়াখালীসহ দেশের ৮ নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। 

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী সাংবাদিককে বলেন,  “লঘুচাপের প্রভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টা আবহাওয়ার এ অবস্থা বিরাজ করতে পারে। এদিকে, গত ২৪ ঘণ্টায় টেকনাফে সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বঙ্গোপসাগর উত্তাল, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা  

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার