Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বনলতা এক্সপ্রেস নয়, মেয়ে জাইমাকে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখেছেন প্রধানমন্ত্রী

BN DESK
04 April 2026, 04:20 PM পড়তে ১ মিনিট

মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গিয়েছিল, মেয়েকে নিয়ে সীমান্ত সম্ভারে ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখেছেন প্রধানমন্ত্রী। পরে অবশ্য জানানো হয়, ‘বনলতা এক্সপ্রেস’ নয়, তারা ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমাটি দেখেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে জাগো নিউজকে জানিয়েছেন, রাজধানীর ধানমন্ডির জিগাতলায় সীমান্ত সম্ভার সিনেমা হলে প্রধানমন্ত্রী তার মেয়েকে নিয়ে সন্ধ্যার শো দেখেছেন।

তিনি বলেন, ছুটির দিনে একটু বিনোদনের জন্য প্রধানমন্ত্রী মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন। তার সঙ্গে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ছিলেন। আর কেউ ছিলেন না।

সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সিনেমা শুরু হয়ে রাত ১০টা ১০ মিনিটে শেষ হয় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ছুটির দিনে কিছুটা সময় বিনোদনের জন্য প্রধানমন্ত্রী তার মেয়েকে নিয়ে সিনেমা হলে গিয়েছিলেন। এ সময় তার সঙ্গে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে সিনেমা হলে পৌঁছান তারেক রহমান এবং রাত ১০টা ১০ মিনিটে শো শেষ হয়।

‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমাটি সম্প্রতি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে। এ বছর মুক্তি পাওয়া সায়েন্স ফিকশনধর্মী এ সিনেমা নির্মিত হয়েছে অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে। স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারে সিনেমাটির শো চলছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বনলতা এক্সপ্রেস নয়, মেয়ে জাইমাকে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখেছেন প্রধানমন্ত্রী

B
BN DESK | 04 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার