Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বনানীতে পথশিশুকে ধর্ষণ

BN DESK
02 September 2026, 08:07 AM পড়তে ১ মিনিট
বনানীতে পথশিশুকে ধর্ষণ

রাজধানীর বনানীতে আট বছরের এক পথশিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল  সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়।

বনানী থানার এসআই মো. রফিক জানান, খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

ওসিসির ভারপ্রাপ্ত সমন্বায়ক ডা. তাইয়েবা সুলতানা জানিয়েছেন, মঙ্গলবার (১৫ জুলাই) সকালে শিশুটির ফরেনসিক শেষ করা হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। সব রিপোর্ট আশার পর পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত তারা পেয়েছেন।

ধর্ষণের শিকার শিশুটি পুলিশকে জানিয়েছে, তাকে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে এক ব্যক্তি ডেকে নিয়ে মহাখালি এলাকার একটি হাসপাতালে পেছনে জোর পূর্বক ধর্ষণ করে। লোকটিকে দেখলে চিনতে পারবে বলে পুলিশকে জানিয়েছে। 

শিশুটির গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় বলে জানা গেছে। তবে সে বনানী এলাকায় ভাসমান। তার স্বজনদের সন্ধান করছে পুলিশ।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বনানীতে পথশিশুকে ধর্ষণ

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার