Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বনানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের যাত্রী নিহত

BN DESK
04 May 2026, 03:08 AM পড়তে ১ মিনিট

রাজধানীর বনানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে শাহাদাত নামে রাইড শেয়ারিং মোটরসাইকেলের এক যাত্রী নিহত হয়েছেন। 

রোববার (৩ মে) বিকেলে বনানীর সড়ক ভবনের সামনে বিমানবন্দর থেকে মহাখালীগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। থানা পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত পরে বলতে পারবো।

বনানী থানার পরিদর্শক (অপারেশন্স) মঈন উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে সড়ক ভবনের সামনে বাসচাপায় ওই যাত্রী ঘটনাস্থলে মারা যান। তার মাথার ওপর দিয়ে বাসের চাকা চলে গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাকে বহনকারী মোটরসাইকেলচালকও আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাইড শেয়ারিং করা আল-আমিন ও বাপ্পী নামের দুজন মোটরসাইকেলচালক বিমানবন্দর রেলস্টেশনের সামনে থেকে দুই যাত্রী নিয়ে তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালের দিকে যাচ্ছিলেন। বাপ্পীর মোটরসাইকেলে ছিলেন শাহাদাত। পথে সড়ক ভবনের সামনে এলে তাদের মোটরসাইকেলটি একটি দূরপাল্লার বাস চাপা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়লে শাহাদাতের মাথা বাসের পেছনের চাকার নিচে ঢুকে পড়ে। ঘটনার পর অন্য মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা পালিয়ে যান।

ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

বনানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের যাত্রী নিহত

B
BN DESK | 04 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার