Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

BN DESK
10 October 2025, 02:56 PM পড়তে ১ মিনিট
বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর বনানীতে একটি সিসা বারে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসার ৩৬০ ডিগ্রি সিসা বারের সিঁড়িতে এই ঘটনা ঘটে।বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বারের সিঁড়িতে ছুরিকাঘাত করা হয় রাব্বিকে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত অভিযুক্ত কাউকেই আটক করতে পারেনি বলে জানান ওসি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই সিসা বার থেকে নামার সময় মুন্না নামে এক যুবকসহ আরও ছয়-সাতজনের সঙ্গে কথা কাটাকাটি হয় রাহাত হোসেন রাব্বির। একপর্যায়ে তারা রাব্বিকে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলাকারীরা রাব্বিকে ধারালো চাকু দিয়ে বাম উরুতে তিনটি এবং ডান হাতের কনুইতে একটি গুরুতর জখম করে।

পরে গুরুতর আহতাবস্থায় রাব্বিকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বি মহাখালী হাজারী বাড়ির বাসিন্দা ছিলেন।ঘটনাস্থলে গিয়ে বনানী থানা পুলিশ হত্যার বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে। হামলাকারীদের ধরতে চলছে পুলিশের অভিযান।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

B
BN DESK | 14 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার