Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বন্দরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের গলা কাটা লাশ উদ্ধার 

BN DESK
10 October 2025, 12:31 AM পড়তে ১ মিনিট
বন্দরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের গলা কাটা লাশ উদ্ধার 

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন কালভার্ট ব্রিজের নিচ থেকে অজ্ঞাত (২৩) এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে  মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।

নিহত যুবকের পরনে কালো টিশার্ট ও ব্রাউন পেন্ট ছিল। 

এলাকাবাসী জানিয়েছে, বুধবার বিকেলে লাশটি ব্রিজের নিচ থেকে গুই সাপ টেনে বাইরে নিয়ে এলে পথচারীদের চোখে পড়ে। পথচারীরা পুলিশ খবর দিলে থানা পুলিশ এসে পিবিআই ও সিআইডিকে সংবাদ দেয়, পরে তারা এসে নমুনা সংগ্রহের পর সন্ধ্যায় লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। এদিকে লাশের সংবাদ পেয়ে দুই নারী এসে দুই জনেরই নিজের ছেলের লাশ বলে দাবি করেন। 

এদিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার মৃত কালাচাঁন মিয়ার স্ত্রী বৃদ্ধা রহিমা বেগম তার ছেলের লাশ বলে দাবি করেন। অপর দিকে সিদ্ধিরগঞ্জ এলাকার মৃত রফিজ উদ্দিন মিয়ার স্ত্রী রোজিনা বেগম তার ছেলের লাশ বলে দাবি করেন। দুই নারী তাদের ছেলের নাম রুবেল বলে উল্লেখ করেন। 

এ ঘটনায় বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। লাশটি ৩-৪ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। যেহেতু দুই জন লাশের দাবিদার তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করা হবে। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বন্দরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের গলা কাটা লাশ উদ্ধার 

B
BN DESK | 14 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার