Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার পাচ্ছেন আদনান আজাদ

BN DESK
07 September 2026, 09:40 PM পড়তে ১ মিনিট

বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার ২০২৬’ এ ‘ক’ ক্যাটাগরিতে ব্যক্তিপর্যায়ে বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর আহবায়ক এবং সেভ ওয়াইল্ডলাইফ এণ্ড নেচার (সোয়ান) এর সভাপতি, আদনান আজাদ (ফয়সাল বিন আজাদ)।

দেশের প্রাণ-প্রকৃতি রক্ষার্থে দীর্ঘদিন ধরে সোচ্চারভাবে কাজ করে চলেছেন ‘রেপটাইল ম্যান অফ বাংলাদেশ’ খ্যাত এই প্রাণী বিষারদ। প্রাণ-প্রকৃতি রক্ষার পাশাপাশি বিগত ২৮ বছর যাবত লোকালয়ে বা মানুষের ঘরে ঢুকে পড়া অসংখ্য সাপসহ প্রচুর বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্তকরণেও ভূমিকা রেখেছেন তিনি।

বন্যহাতির নিরাপদ চলাচলের করিডোর সংরক্ষণে আদালতে ২০২১ সালে রিটও করেছিলেন, যার প্রেক্ষিতে পরবর্তীতে বুনো হাতি সংরক্ষণে জাতীয় পর্যায়েও বিভিন্ন নীতিমালা প্রণয়ন করা হয়। এছাড়াও দেশের অন্যতম সেরা বন্যপ্রাণী আলোকচিত্রী হিসেবেও তিনি সুপরিচিত।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার পাচ্ছেন আদনান আজাদ

B
BN DESK | 26 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার