Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বন্যার্তদের সহায়তায় প্রদর্শনী ম্যাচ খেলবেন বাবর আজম

BN DESK
08 October 2025, 02:03 AM পড়তে ১ মিনিট
বন্যার্তদের সহায়তায় প্রদর্শনী ম্যাচ খেলবেন বাবর আজম
স্পোর্টস ডেস্কঃ  সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) দেওয়া তথ্যমতে, নারী-শিশুসহ ৪০৯ জনের প্রাণহানিসহ প্রায় সাড়ে তিন হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পাখতুনখোয়ার ক্রীড়া পরিচালক ও প্রাদেশিক সরকারের সঙ্গে সম্মিলিত উদ্যোগে চলতি মাসের শেষদিকে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করতে যাচ্ছে পেশোয়ার জালমি।
‘খেলার মাধ্যমে সহায়তা’- স্লোগানে ইতোমধ্যে প্রদর্শনী ম্যাচটির প্রচারণা শুরু হয়েছে। আগামী ৩০ আগস্ট পেশোয়ারের ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে পেশোয়ার জালমি ও লেজেন্ডস একাদশের মধ্যে প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে পাকিস্তানের একাধিক তারকা ও কিংবদন্তি খেলোয়াড় অংশগ্রহণের কথা রয়েছে।
 
পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপারের দাবি, ওই ম্যাচে খেলবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমও। এ ম্যাচ থেকে আয়ের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তার কাজে খরচ করা হবে।
এ বিষয়ে পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি বলেন, পাকিস্তানে ক্রিকেট সব সময় ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের ভাই-বোনদের জন্য এই প্রদর্শনী ম্যাচকে আমরা অর্থবহ সহায়তায় রূপান্তরিত করতে চাই। এটি প্রদর্শনী ম্যাচের বাইরেও বিশেষ কিছু- প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য।’
 
এ মহৎ উদ্যোগে অংশ নিতে ক্রিকেটপ্রেমী, পরোপকারী এবং সকল বিস্তৃত সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে জালমি ফ্র্যাঞ্চাইজি।
পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বন্যার্তদের সহায়তায় প্রদর্শনী ম্যাচ খেলবেন বাবর আজম

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার