Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরখাস্ত হওয়া কোচের কাছে ক্ষমা চাইলেন ব্রুনো

BN DESK
02 September 2026, 12:25 PM পড়তে ১ মিনিট
বরখাস্ত হওয়া কোচের কাছে ক্ষমা চাইলেন ব্রুনো

স্পোর্টস ডেস্ক : দলের দুর্দশায় বরখাস্ত হয়েছেন এরিক টেন হাগ। তারপর এই ডাচম্যানকে ফোন করে ক্ষমা চেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। ঠিক কী কারণে ক্ষমা চেয়েছেন সেটার ব্যাখ্যা দিয়েছেন তিনি। 

টেনহাগের বরখাস্তের পর প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে ম্যানইউ মুখোমুখি হয় চেলসির। সেখান থেকে ১-১ ড্র নিয়ে তারা মাঠ ছেড়েছে। তার পরই ব্রুনো জানান, টেন হাগের সঙ্গে তার কথোপকথনের কথা। তিনি স্বীকার করেছেন, দলের ব্যর্থতার জন্য খেলোয়াড়দেরও নিজেদের ব্যর্থতার ভারটা নেওয়া উচিত, ‘যখন কোচকে চলে যেতে হয়, তখন কিন্তু কিছু দায় নিজের কাঁধেও নিতে জানতে হয়। কারণ দল ভালো করছে না।’ স্কাই স্পোর্টসকে ব্রুনো বলেছেন, ব্যর্থতার জন্য ১৫ জন খেলোয়াড়ের চেয়ে কোচকে ছাঁটাই করা সহজ, ‘১৫জন খেলোয়াড় সরানোর চেয়ে কোচকে সরিয়ে দেওয়া সহজ। আমি টেন হাগের সঙ্গে কথা বলেছি, তার কাছে ক্ষমা চেয়েছি। আমি খুব হতাশ হয়েছি তাকে এভাবে চলে যেতে হয়েছে দেখে। চেষ্টা করেছি তাকে সাহায্য করতে। আমিও গোল পাচ্ছিলাম না। দলও স্কোর করতে পারছিল না। তাই নিজেকে দায়ী মনে করছিলাম।’

কোচ চলে যাওয়ার বিষয়টাকে ভালোভাবে নিতে পারেননি ব্রুনো। তার মতে, ‘কোচ চলে যাওয়ার বিষয়টা কারও জন্যই সুখকর না। কারণ দল সেরা অবস্থায় নেই, ফলও ভালো হচ্ছে না। অথচ মাশুল দিতে হচ্ছে তাকে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বরখাস্ত হওয়া কোচের কাছে ক্ষমা চাইলেন ব্রুনো

B
BN DESK | 04 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার