Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরখাস্ত হলেন সেভিয়ার আর্জেন্টাইন কোচ

BN DESK
02 September 2026, 04:15 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় হতাশাজনক পারফরম্যান্সের জেরে কোচ মাতিয়াস আলমেদাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সেভিয়া। সর্বশেষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারের একদিন পরই এই সিদ্ধান্ত নেয় ক্লাবটি।

সোমবার (২৩ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে আর্জেন্টাইন এই কোচের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেয় সেভিয়া। টানা হার ও ড্রয়ের ফলে দলের পারফরম্যান্সে অবনতি হওয়ায় ক্লাব কর্তৃপক্ষ এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। 

গত জুনে সেভিয়ার ডাগআউটে যোগ দেন আলমেদা। তার অধীনে শুরুটা ভালো না হলেও মাঝপথে কিছুটা ঘুরে দাঁড়ায় দলটি। প্রথম দুই ম্যাচে হার দিয়ে লিগ শুরু করলেও পরবর্তী ছয় ম্যাচের চারটিতে জয় পায় তারা। এই সময়টাতে শিরোপাধারী বার্সেলোনার বিপক্ষে ৪-১ গোলের চমকপ্রদ জয়ও ছিল উল্লেখযোগ্য। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি আন্দালুসিয়ার ক্লাবটি। ধীরে ধীরে পারফরম্যান্সে ভাটা পড়ে, আর সাম্প্রতিক সময়ে টানা ব্যর্থতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সবশেষ দুই ম্যাচে পরাজয়ের পরই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সেভিয়া।

এবারের মৌসুমে এখন পর্যন্ত ২৯ ম্যাচে ১৪টিতে হেরেছে দলটি। ৩১ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে ১৫ নম্বরে, অবনমন অঞ্চলের খুব কাছাকাছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বরখাস্ত হলেন সেভিয়ার আর্জেন্টাইন কোচ

B
BN DESK | 24 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার