Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ নিখোঁজ তিনজন

BN DESK
26 May 2026, 05:35 PM পড়তে ১ মিনিট

ঝড়ের কবলে পড়ে বরিশালের হিজলার মেঘনা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় বাবা ও ছেলেসহ তিনজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মেঘনার শাখা নদীতে এই ঘটনা ঘটে।

​নিখোঁজরা হলেন: উপজেলার ধুলখোলা ২নং ওয়ার্ডের মো. নুর ইসলাম (৪৫), তার ছেলে মো. ইব্রাহিম (১২) এবং একই এলাকার মৃত হামিদ বিশ্বাসের ছেলে মো. হারুন বিশ্বাস (৪৫)।
স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে আলিগঞ্জ খেয়াঘাট থেকে সরকারি জেলে কার্ডের চাল নিয়ে নৌকাটি ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। পথে মেঘনার শাখা নদীতে পৌঁছালে নৌকাটি আকস্মিক ঝড়ের কবলে পড়ে তীব্র ঢেউয়ে ডুবে যায়।

নৌকায় থাকা আট যাত্রীর মধ্যে পাঁচজন তাৎক্ষণিকভাবে অন্য একটি ট্রলারে উঠে প্রাণে বাঁচতে সক্ষম হলেও বাকি তিনজন নিখোঁজ হন।
খবর পেয়ে নৌ-পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের যৌথ দল নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এ ছাড়া ডুবে যাওয়া ইঞ্জিনচালিত নৌকাটি উদ্ধারের চেষ্টাও অব্যাহত রয়েছে।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলিগঞ্জ থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। খবর পাওয়ার পরপরই নৌ-পুলিশ ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডকে সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

বরিশালে ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ নিখোঁজ তিনজন

B
BN DESK | 26 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার