Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরুড়া ও বগুড়ায় সমানভাবে উন্নয়ন হবে : তারেক রহমান

BN DESK
17 May 2026, 12:24 AM পড়তে ১ মিনিট

বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে জনগণকে দেয়া ওয়াদা পূরন করে। বরুড়া ও বগুড়ায় একই রকম সমানভাবে উন্নয়ন হবে।  

আজ শনিবার (১৬ মে) কুমিল্লার বরুরার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় এ কথা জানান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে জনগণকে দেয়া ওয়াদা পূরন করে। বরুড়া ও বগুড়ায় একই রকম সমানভাবে উন্নয়ন হবে। বিএনপি নির্বাচনি অঙ্গীকার পূরণ করে যাচ্ছে; অতীতে যতবার দেশ সেবার সুযোগ পেযেছে, তারা অঙ্গীকার পূরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।  

প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লা’ বিভাগ ঠিকই আছে, এই দাবি যদি জনগণের দাবি হয়ে থাকবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে জনগণকে দেওয়া ওয়াদা পূরন করে। বরুড়া ও বগুড়ায় একই রকম সমানভাবে উন্নয়ন হবে। তিনি বলেন, অনেক আন্দোলন সংগ্রামের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক ’৭১-এ মানুষ যেমন স্বাধীন করেছিল, ঠিক চব্বিশেও দেশকে আবার স্বাধীন করেছে। এখন মূলকাজ দেশের পুনর্গঠন। যে জাতি নিজেরা পরিশ্রম করে তাদের ভাগ্যের পরিবর্তন হয়। দেশ পুনগঠন সরকারের একার পক্ষে সম্ভব না। তাই এই দেশের মালিক জনগণ, সেই জনগণকেই মালিক হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখনন কার্যক্রমসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে দীর্ঘ দুই দশক পর শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকাল সাড়ে ৮টার পর সড়ক পথে তিনি গুলশানের বাসা থেকে রওনা দেন। এ সফরে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বরুড়া ও বগুড়ায় সমানভাবে উন্নয়ন হবে : তারেক রহমান

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার