Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বর্তমান সরকার সারদেশে ধর্মীয় প্রতিষ্ঠানের উপর বেশি গুরুত্ব দিয়েছেন : এমপি নান্নু

BN DESK
05 September 2026, 02:45 AM পড়তে ১ মিনিট
বর্তমান সরকার সারদেশে ধর্মীয় প্রতিষ্ঠানের উপর বেশি গুরুত্ব দিয়েছেন : এমপি নান্নু

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু বলেছেন, বর্তমান সরকার সারদেশে ধর্মীয় প্রতিষ্ঠানের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। প্রত্যেক মুসলিমকে আল্লাহ এবং রাসুলের পথকে অনুসরণ করে চলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছে।

আজ শুক্রবার (২২ মার্চ) বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের হামিদপুর গ্রামে আহলে হাদিসের উদ্যোগে আল কুরআন হাফেজিয়া ক্বওমি মাদরাসা ও এতিমখানার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, মাদরাসা ও এতিমখানার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আমজাদ হোসেন মন্ডল মোহরী, সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আনোয়ারুল হক রাজু, মাওলানা আমিনুল এহসান আব্দুল্লাহ বিন উবনে কাজেম শামীম, সমাজসেবক লাল মিয়া, শাহাদাৎ হোসেন, তোতা মিয়া, আফছার আলী,  দেলোয়ার হোসেন, বাটুল মন্ডল, সৈয়দ কাফি প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বর্তমান সরকার সারদেশে ধর্মীয় প্রতিষ্ঠানের উপর বেশি গুরুত্ব দিয়েছেন : এমপি নান্নু

B
BN DESK | 22 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার