Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বর্ষীয়ান সংগীতশিল্পী সুপ্রকাশ চাকী আর নেই

BN DESK
04 September 2026, 05:21 AM পড়তে ১ মিনিট
বর্ষীয়ান সংগীতশিল্পী সুপ্রকাশ চাকী আর নেই

বাংলা সংগীত জগতের অন্যতম শ্রদ্ধেয় নাম সুপ্রকাশ চাকী আর নেই।

গতকাল  রবিবার, ২৭ জুলাই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দক্ষিণ কলকাতার গড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলা সংগীত মহলে।

প্রথাগত রাগ সংগীত থেকে শুরু করে আধুনিক বাংলা গান দুই ধারাতেই সমান পারদর্শী ছিলেন সুপ্রকাশ চাকী। বহু দশক ধরে আকাশবাণী কলকাতার নিয়মিত শিল্পী হিসেবে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। পাশাপাশি, শিক্ষকতা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বাণীচক্র সংগীত শিক্ষায়তনে। সেখানে তার সান্নিধ্যে গড়ে উঠেছে বহু প্রতিভাবান শিল্পী।

গত বছর সুপ্রকাশ চাকীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে, উদ্বিগ্ন হয়ে ওঠেন সহশিল্পীরা। খবর পৌঁছায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শীর্ষ মহলেও। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎকালীন সংগীত ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র এবং চেয়ারম্যান পল্লব কুমার দাস সরাসরি শিল্পীর বাড়িতে যান। তারা শিল্পী সুপ্রকাশ ও তার পরিবারের খোঁজখবর নেন।

শুধু প্রশাসনিক স্তরেই নয়, ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছিলেন ইন্দ্রনীল সেন নিজেও। শিল্পীর হাতে তুলে দিয়েছিলেন ব্যক্তিগত সঞ্চয় থেকে ১ লক্ষ টাকা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

বর্ষীয়ান সংগীতশিল্পী সুপ্রকাশ চাকী আর নেই

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার