Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বলিউডের বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি স্যানন

BN DESK
10 October 2025, 04:38 AM পড়তে ১ মিনিট
বলিউডের বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি স্যানন

বিনোদন ডেস্ক : বলিউডে তারকাদের পারিশ্রমিকের ক্ষেত্রে বৈষম্য নিয়ে বিতর্ক বহু পুরোনো। এবার এই বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুললেনঅভিনেত্রী কৃতি স্যানন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি প্রশ্ন তুলেছেন, একই পরিমাণ কাজের জন্য কেন নারী ও পুরুষের পারিশ্রমিক সমান হবে না? 

এক অনুষ্ঠানে কৃতি বলেন, ‘সমস্ত ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখেই বলছি, আমি বুঝি না যে কেন বেতনের এত তারতম্য হয়? কারণ, কিছু কিছু কাজের ক্ষেত্রে, আপনি পুরুষ না মহিলা সেটা কোনও ব্যাপারই না।’

তার কথায়, ‘পারিশ্রমিক সেক্ষেত্রে সমানই হওয়া উচিত। সিনেদুনিয়ার ক্ষেত্রেও এই আলোচনা আমরা দীর্ঘদিন ধরে করে চলেছি এবং বিশ্বাস করুন, অন্য যে কোনও মানুষের থেকে আমাদের খারাপ লাগে সবচেয়ে বেশি।’

তার মতে, যদি নারীকেন্দ্রিক কোনও ছবিও তৈরি হয় সেক্ষেত্রেও পুরুষকেন্দ্রিক ছবির থেকে কম বাজেট ধরা হয়। অভিনেত্রীর কথায়, ‘আমার মনে হয় এটা একটা বৃত্তের মতো।’ 

শেষে বলেন, ‘যেখানে পুরুষকেন্দ্রিক ছবির তুলনায় কোনও নারীকেন্দ্রিক ছবি ভাল ব্যবসা করতে পারে না এবং তারপর ধরেই নেওয়া হয় যে এই কারণেই অভিনেত্রীর পারিশ্রমিক কম, অভিনেতার বেশি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

বলিউডের বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি স্যানন

B
BN DESK | 22 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার