কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে বসতঘরে আগুন লেগে সাহিদা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লোয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
সাহিদা আক্তার লোয়ারচরের তোফায়েল আহমেদের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, রোববার রাত ৯টার দিকে নিমসার বাজারের সবজি ব্যবসায়ী তোফায়েল আহমেদ বাড়ির পাশে একটি দোকানে যান। কিছুক্ষণ পরই জানতে পারেন তার ঘরে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে সে আগুন পুরো ঘরে ছড়িয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন। কুমিল্লার চান্দিনা থেকে একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো ঘরটি পুড়ে যায়।
চান্দিনা ফায়ার স্টেশনের মাস্টার অনয় কুমার ঘোষ জানান, আগুন নেভানোর পর ঘর তল্লাশি করে খাটের ওপর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বসতঘরে আগুন লেগে গৃহবধূর মৃত্যু
BN DESK
04 September 2026, 06:02 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ
কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নবীনগরে খেলা নিয়ে বিতণ্ডা, অস্ত্রের আঘাতে কিশোরের দুই আঙুল বিচ্ছিন্ন
কক্সবাজারের বাঁকখালীতে উচ্ছেদে বাধা, ৩ মামলায় আসামি ১৬৫০