Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বসুন্ধরায় খেলবেন আলোচিত প্রবাসী ফুটবলার কিউবা মিচেল

BN DESK
10 October 2025, 10:15 AM পড়তে ১ মিনিট
বসুন্ধরায় খেলবেন আলোচিত প্রবাসী ফুটবলার কিউবা মিচেল

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে ১২ আগস্ট সিরিয়ান ক্লাব আল কারামাহর বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। ম্যাচটি হবে কাতারের দোহায়। সেই ম্যাচে কিউবার খেলার সম্ভাবনা রয়েছে।

ইংল্যান্ডের বার্মিংহামে বড় হয়েছেন কিউবা। খেলেছেন ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে। গত মাসে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি। ইংল্যান্ড প্রবাসী কিউবার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সেই সূত্রে তাঁর বাংলাদেশের হয়ে খেলার সুযোগ তৈরি হয়েছে। সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-১৮ হয়ে ২৫ ম্যাচ খেলেন তিনি। কিন্তু গত মৌসুম শেষ হওয়ার পর তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করেনি সান্ডারল্যান্ড। তাই নতুন ক্লাব খুঁজছিলেন এই মিডফিল্ডার।

সেপ্টেম্বরে ভিয়েতনামে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে খেলবে বাংলাদেশ। সেই দলে থাকার কথা রয়েছে কিউবার। এই দলে খেলতে আগস্টে বাংলাদেশে আসার কথা তাঁর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বসুন্ধরায় খেলবেন আলোচিত প্রবাসী ফুটবলার কিউবা মিচেল

B
BN DESK | 29 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার