Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বস্তায় ভরে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ মাদ্রাসাশিক্ষক কারাগারে

BN DESK
02 September 2026, 08:26 AM পড়তে ১ মিনিট
বস্তায় ভরে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ মাদ্রাসাশিক্ষক কারাগারে

গাজীপুরের কালীগঞ্জে মাদ্রাসায় শিশুশিক্ষার্থীকে বস্তাবন্দি করে নির্যাতনের অভিযোগে শিক্ষক জাকারিয়া শেখকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

আজ রবিবার (২৯ জুন) ওই শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

এর আগে বুধবার (২৫ জুন) উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার শিক্ষক হাফেজ জাকারিয়া শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের ‘নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা’র নূরানী বিভাগের শিক্ষার্থী আবুবকর সিদ্দিক (৮) ওই মাদ্রাসার শিক্ষক জাকারিয়া শেখের অধীনে পড়াশোনা করতো। শুক্রবার বিকালে ছুটি চাওয়ায় শিক্ষক জাকারিয়া ক্ষিপ্ত হয়ে শিশু আবু বকরকে বেধড়ক মারধর করেন। এরপর রাতে তাকে পা থেকে কোমর পর্যন্ত একটি প্লাস্টিকের বস্তায় ভরে বন্দি করে রাখেন। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকাবাসী উত্তেজিত হয়ে মাদ্রাসা এলাকায় ভিড় জমান। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষক জাকারিয়াকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই শিশুর বাবা মোশারফ শেখ বাদী হয়ে শিক্ষক জাকারিয়া শেখের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রবিবার শিক্ষক জাকারিয়া শেখকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বস্তায় ভরে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ মাদ্রাসাশিক্ষক কারাগারে

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার