Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাঁশখালীতে মাদকাসেবনের অপরাধে যুবককের কারাদণ্ড

BN DESK
17 May 2026, 01:37 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের বাঁশখালীতে মাদক সেবনের অপরাধে মো. জমীর উদ্দিন নামে এক যুবককের চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (১৬ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেন।  

দণ্ডপ্রাপ্ত মো. জমীর উদ্দিন (২৩) শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া এলাকার নুরুল আলমের ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে জমীর উদ্দিন পরিবারে অশান্তি চলছে। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। অভিযোগ রয়েছে, টাকা না পেলে ঘরের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি বাবা-মায়ের ওপরও শারীরিক নির্যাতন চালাতেন তিনি। শনিবার নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে অশান্তি সৃষ্টির সময় বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এসময় অভিযানে সহযোগিতা করেন শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরীসহ পরিষদের গ্রাম পুলিশ সদস্য।।

এদিকে, জিজ্ঞাসাবাদে জমীর উদ্দিন জানান, সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর করোনাকালে স্কুল ছেড়ে রাজমিস্ত্রির কাজ শুরু করেন। পরে কাজের সূত্রে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে পড়েন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বাঁশখালীতে মাদকাসেবনের অপরাধে যুবককের কারাদণ্ড

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার