Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশসহ বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুক ব্যবহারে বিভ্রাট

BN DESK
10 October 2025, 01:53 AM পড়তে ১ মিনিট
বাংলাদেশসহ বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুক ব্যবহারে বিভ্রাট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার ডেস্কটপ কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন ব্যবহারকারীরা। ফেসবুকে ঢোকার চেষ্টা করলে উইন্ডোতে “সরি, সামথিং ওয়েন্ট রং” লেখা দেখাচ্ছিল।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক বিভ্রাটের কথা জানিয়েছে ব্যবহারকারীরা।

তবে ফেসবুকের মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের থেকে তেমন কোনো সমস্যার কথা শোনা যায়নি। ডেস্কটপে ফেসবুকে ঢুকতে না পেরে অনেকেই তার স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) শেয়ার করেছেন। তারা জানতে চেয়েছেন, ফেসবুকের সার্ভার কি আবারও ডাউন হয়েছে কি না।

ডাউনডিটেক্টর ডটকম জানিয়েছে, বাংলাদেশে সকাল ৯টা পর্যন্ত অন্তত ৯৭ জন ফেসবুক ব্যবহারে বিভ্রাটের কথা ওয়েবসাইটটিকে জানিয়েছেন।

একই সময়ে যুক্তরাষ্ট্রে সমস্যার কথা জানিয়েছেন ১৬ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। ভারতেও দেড় শতাধিক মানুষ ফেসবুকের সমস্যার কথা জানিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

বাংলাদেশসহ বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুক ব্যবহারে বিভ্রাট

B
BN DESK | 27 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার