Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন প্রবাসী সামিত

BN DESK
02 September 2026, 08:47 AM পড়তে ১ মিনিট
বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন প্রবাসী সামিত

স্পোর্টস ডেস্ক : কানাডার টরেন্টোতে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেছেন সামিত সোম। বাংলাদেশের কনস্যুলার অফিসের কর্মকর্তারা সামিতকে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে বায়োমেট্রিক, ছবি তোলাসহ যাবতীয় কাজ বেশ দ্রুত সময়ের মধ্যে করে দিয়েছেন।

কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা সামিত বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন ১১ এপ্রিল। এরপর বাফুফে তার বাংলাদেশের জন্ম নিবন্ধনের সনদ করেছে। জন্ম সনদ হওয়ার সপ্তাহখানেক পর সামিত পাসপোর্টের জন্য আবেদন করেছেন। সামিতের ক্লাবের টরেন্টোতে ম্যাচ খেলার আগে সকালে তিনি পাসপোর্ট আবেদনের কাজ শেষ করলেন। বাংলাদেশের জন্মনিবন্ধন ও সামিত বাংলাদেশের হয়ে খেলতে চান এই ডিক্লিয়ারেশনের উপর ভর করে কানাডা ফুটবল ফেডারশেনের কাছে ছাড়পত্র চায় বাফুফে। সেই অনাপত্তিপত্রও এসেছে। এখন পাসপোর্ট হওয়ার পর সকল ডকুমেন্টস দিয়ে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে। সেখান থেকে ক্লিয়ারেন্স পেলে বাংলাদেশের পক্ষে খেলতে আর কোনো বাধা থাকবে না সামিতের।

হামজা চৌধুরির ফিফা ক্লিয়ারেন্স পেতে চার মাস অপক্ষো করতে হয়েছিল বাফুফেকে। সামিতকে ১০ জুনের ম্যাচ খেলতে হলে ৩ জুনের মধ্যে ফিফা’র ক্লিয়ারেন্স পেতে হবে। কারণ ম্যাচের এক সপ্তাহ আগে খেলোয়াড় নিবন্ধনের শেষ সময় এএফসি পোর্টালে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন প্রবাসী সামিত

B
BN DESK | 03 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার