Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন কানাডা প্রবাসী শামিত

BN DESK
03 September 2026, 06:04 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন কানাডা প্রবাসী শামিত

স্পোর্টস ডেস্ক : কানাডা প্রবাসী ও দেশটির হয়ে জাতীয় ফুটবল দলে খেলা শামিত সোম আজ সোমবার বাংলাদশের পাসপোর্ট হাতে পেয়েছেন। এখন বাংলাদেশের জার্সিতে খেলার জন্য আর এক ধাপ দূরে আছেন তিনি।

 শুরুতে গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন পেয়েছেন। পাসপোর্ট হওয়ার আগে গত ১ মে পেয়েছেন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। সর্বশেষ তার পাসপোর্ট হাতে পাওয়ার খবর জানিয়ে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, ‘শামিতের বাংলাদেশি পাসপোর্ট পেয়ে গেছে। এখন আমরা পরবর্তী পদক্ষেপে সব কাগজপত্র প্রস্তুত করে ফিফা’য় আবেদন করবো। ফিফা অনুমোদন দিলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনও বাধা থাকবে না।’

১০ জুন এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় খেলবে বাংলাদেশ। এই ম্যাচের আগে শামিতকে চাইছে বাফুফে। হামজার সঙ্গে শামিত খেলতে পারলে তখন কাবরেরার দল আরও শক্তিশালী হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন কানাডা প্রবাসী শামিত

B
BN DESK | 05 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার