Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন কিউবা, থাকতে পারেন সিঙ্গাপুরের বিপক্ষে

BN DESK
02 September 2026, 08:05 AM পড়তে ১ মিনিট
বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন কিউবা, থাকতে পারেন সিঙ্গাপুরের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক:  আজ  জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করেছে। সংস্কারের জন্য জাতীয় ফুটবল দল বছর তিনেকের বেশি সময় দেশের প্রধান ফুটবল ভেন্যুতে অনুশীলন করতে পারেনি।

জাতীয় ফুটবল দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সিঙ্গাপুর ও ভুটান ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। হামজা চৌধুরি ও সামিত সোম ছাড়া সবাই ক্যাম্পে যোগ দিয়েছেন।

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরি আগামীকাল সকাল সাড়ে দশটায় ঢাকায় পৌঁছাবেন। বাংলাদেশ বিমানে ইংল্যান্ডের লন্ডন থেকে রওনা হবেন হামজা। আগামীকাল সকালে পৌঁছে বিকেলের অনুশীলনে করবেন কি না এটা এখনো জানা যায়নি। কানাডা থেকে সামিত সোম ৪ জুন সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

ইংল্যান্ড প্রবাসী আরেক ফুটবলার কিউবা মিচেল আলোচনায় রয়েছেন বেশ কিছু দিন ধরেই। কিউবা মিচেল আজ বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন। সিঙ্গাপুর ম্যাচের আগে তাকে ডাকবেন কি না কোচ হ্যাভিয়ের সেটা এখনো জানা যায়নি।

১০ জুনের ম্যাচে কিউবাকে খেলাতে হলে ৩ জুনের মধ্যে এএফসি পোর্টালে আবেদন করতে হবে। তাই বাফুফেকে আজ-কালের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন কিউবা, থাকতে পারেন সিঙ্গাপুরের বিপক্ষে

B
BN DESK | 01 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার