Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশি শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ায় নিহত

BN DESK
01 September 2026, 05:25 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশি শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ায় নিহত

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের জিলংয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম তীর্থ বিশ্বাস (৩২)। রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় হ্যামিলটন হাইওয়ে- সংলগ্ন ব্যারুনাহ প্লেইনস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তীর্থ বিশ্বাসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তীর্থ বিশ্বাস ডেকিন বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী। তিনি এক বছর আগে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় আসেন। তার স্ত্রী ঋতিকা চৌধুরী গত ফেব্রুয়ারিতে স্পাউস ভিসায় অস্ট্রেলিয়ায় পৌঁছান।

তীর্থের পারিবারিক বন্ধু ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম সোহেল গণমাধ্যমে বলেন, “নিহতের পরিবার চট্টগ্রাম শহরের বাসিন্দা। তার বাবা চন্দন বিশ্বাস চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য।”

তীর্থ বিশ্বাসের মৃত্যুর ঘটনায় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি গভীর শোক প্রকাশ করেছে। নিহতের সৎকার ও পরিবারকে সহায়তা করতে স্থানীয় কমিউনিটি সদস্যরা এগিয়ে এসেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
World

বাংলাদেশি শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ায় নিহত

B
BN DESK | 08 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার