Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে মির্জা ফখরুল ইসলাম

BN DESK
03 September 2026, 05:20 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে মির্জা ফখরুল ইসলাম

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

আজ রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি উপভোগ করেছেন তিনি। 

ম্যাচের শুরুতে ব্যাটিং করে পাকিস্তান। এই ইনিংস শেষ হওয়ার আগেই মিরপুর ছাড়েন মির্জা ফখরুল। এদিন ছেলেকে নিয়ে মাঠে হাজির হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

তবে বাংলাদেশ-পাকিস্তানের এই সিরিজ শুরুর আগে দর্শকদের উপস্থিতি নিয়ে শঙ্কা ছিল অনেক।  সেসব শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন অবশ্য সমর্থকরা। লম্বা সময় পর ঘরের মাঠে আয়োজিত এই সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার কোনো কমতি দেখা যায়নি। 

সিরিজের প্রথম ম্যাচে স্টেডিয়ামে দর্শকের ঢল নেমেছে। বিশেষ করে স্টেডিয়ামের ইস্ট্যার্ন গ্যালারি, আবু সাইদ স্ট্যান্ড এবং ক্লাব হাউজ কানায় কানায় পূর্ণ হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে মির্জা ফখরুল ইসলাম

B
BN DESK | 20 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার