Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশের সঙ্গে আলোচনায় প্রস্তুত ভারত: জয়সওয়াল

BN DESK
10 October 2025, 01:29 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশের সঙ্গে আলোচনায় প্রস্তুত ভারত: জয়সওয়াল

ভারত ‘সুবিধাজনক’ পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয় আলোচনা করতে প্রস্তুত, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি উল্লেখ করেন, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সব বিষয় সমাধানের জন্য ইতোমধ্যেই প্রতিষ্ঠিত নানা পদ্ধতি রয়েছে।


ভারত সরকারের স্থায়ী কমিটির এক বৈঠকের আগে জয়সওয়ালের এমন মন্তব্য এলো। ওই বৈঠকে সাবেক কূটনীতিক ও বিশেষজ্ঞরা ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ নিয়ে আলোচনা করবেন। খবর দ্য হিন্দুর।

১৯ জুন পাকিস্তান ও চীনসহ ত্রিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ভারত তার স্বার্থ ও নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন আঞ্চলিক ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, ভারতের সম্পর্ক অন্য দেশের সঙ্গে স্বাধীন হলেও তা আঞ্চলিক পরিস্থিতির কারণে প্রভাবিত হয়।

আগামীকাল নির্ধারিত বৈঠকে চারজন বিশেষজ্ঞ সংসদ সদস্যদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ব্রিফিং দেবেন। এতে অন্তর্ভুক্ত থাকবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড, ধর্মীয় উগ্রবাদ, ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জ এবং বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান কৌশলগত যোগাযোগ।

বিশেষজ্ঞরা আশা করছেন, তারা সংসদ সদস্যদের বলবেন কীভাবে বাংলাদেশে এই ভুল ধারণা কাটিয়ে ওঠা যায় যে, ভারত শুধু শেখ হাসিনার অপসারিত সরকারের পাশে ছিল, সাধারণ মানুষের সঙ্গে নয়।

তাদের মধ্যে মেনন নামের একজন বিশেষজ্ঞও আছেন, যিনি ২০১৫ সালে মোদী ও শেখ হাসিনার সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং ভারত-বাংলাদেশের স্থলসীমা চুক্তি করেন।

কমিটি সংসদ সদস্যদের পরামর্শ দিতে পারে, যেন তারা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য কাজ করেন এবং ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের শান্তি বজায় রাখেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে আলোচনায় প্রস্তুত ভারত: জয়সওয়াল

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার