Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশে ক্যাশলেস ইকোনমির ভিত্তি শক্তিশালী হচ্ছে : গভর্নর

BN DESK
01 September 2026, 05:34 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশে ক্যাশলেস ইকোনমির ভিত্তি শক্তিশালী হচ্ছে : গভর্নর

বাংলাদেশে ক্যাশলেস ইকোনমির ভিত্তি শক্তিশালী হচ্ছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আগামী ৭-৮ বছরে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির একটি বড় কেন্দ্র হবে।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীতে উন্নয়ন কৌশল বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। গভর্নর এসময় নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, এর মাধ্যমে কর ফাঁকি দেওয়াও সহজ বলে মন্তব্য করেছেন।  তিনি বলেন, এখন থেকে এই প্রবণতা বন্ধ করতে হবে। আর্থিকখাতে শৃঙ্খলা ফেরানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ড. আহসান বলেন, তাহলে সামষ্টিক অর্থনীতি শক্তিশালী হবে। একই সঙ্গে আর্থিক খাতে লেনদেনে নতুনত্ব আনা প্রয়োজন, যাতে সবাইকে অন্তর্ভুক্ত করা যায়। 

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ‘ন্যানো লোন’ ধারণা জনপ্রিয় হচ্ছে জানিয়ে গভর্নর বলেন, প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ পাচ্ছে এ ধরণের ঋণ সেবা। ৭ হাজার কোটি টাকা এভাবে ঋণ দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

বাংলাদেশে ক্যাশলেস ইকোনমির ভিত্তি শক্তিশালী হচ্ছে : গভর্নর

B
BN DESK | 20 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার