Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ অংশ নেবে না ভারত

BN DESK
02 September 2026, 07:52 AM পড়তে ১ মিনিট
বাংলাদেশে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ অংশ নেবে না ভারত

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ হবে ১১-২২ জুলাই। ঢাকার কিংস অ্যারেনাতে হবে  টুর্নামেন্টটি। শুরুতে পাঁচটি দেশের তাতে অংশ নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে শক্তিশালী ভারত নাম প্রত্যাহার করে নিয়েছে।  

এখন বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানকে নিয়ে হবে সাফের আসরটি। সাফ সূত্রে জানা গেছে এমন তথ্য। ভারতীয় নারী দল বয়সভিত্তিক টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ করে থাকে। সাফ সূত্র জানিয়েছে, ভারতের না খেলার কারণ কী, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তারা।ভারত সরে যাওয়ায় টুর্নামেন্টের ফরম্যাটেও বদল এসেছে। এখন চার দল একে অন্যের সঙ্গে দুইবার রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। শীর্ষ পয়েন্টধারী দল পাবে শিরোপা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বাংলাদেশে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ অংশ নেবে না ভারত

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার