Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ : অভিষেক হচ্ছে শমিতের, নেই জামাল

BN DESK
02 September 2026, 09:58 AM পড়তে ১ মিনিট
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ : অভিষেক হচ্ছে শমিতের, নেই জামাল

স্পোর্টস ডেস্ক : তিনটি পরিবর্তন এনে সিঙ্গাপুরের বিপক্ষে একাদশ ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সবচেয়ে বড় খবর এই ম্যাচেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে কানাডা প্রবাসী শামিত সোমের। হামজা চৌধুরী আছেন একাদশে। আছেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামও।

ভুটানের বিপক্ষে ম্যাচ থেকে বাদ পড়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, সোহেল রানা ও তাজ উদ্দিন। শক্তিাশালী সিঙ্গাপুরের বিপক্ষে মোটামুটি রক্ষণাত্মক একাদশই সাজিয়েছেন কোচ ক্যাবরেরা। তার দলের ফরমেশন হচ্ছে ৪-৪-২। দলে প্রথাগত কোনো স্ট্রাইকার নেই।

ফাহামিদুল এবং রাকিব দু’জন ফরোয়ার্ড থাকলেও তারা খেলেন মূলত উইংয়ে। নাম্বার নাইন তথা দলে জেনুইন কোনো স্ট্রাইকার নেই। হয়তো বা ফলস নাইন হিসেবে রাকিব খেলতে পারে।


ডিফেন্স সামলাবেন তপু বর্মন, তারিক কাজী, সাদ উদ্দিন ও শাকিল আহমেদ তপু। হামজা চৌধুরী খেলবেন মিডফিল্ডে। সঙ্গে থাকবেন শামিত সোম, কাজেম শাহ এবং মোহাম্মদ রিদয়। ফাহামিদুল ও রাকিব হোসেন সামলাবেন দুই উইং এবং স্ট্রাইকিং পজিশন।

বাংলাদেশ একাদশ

মিতুল মারমা, তপু বর্মন, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহমদ তপু, হামজা চৌধুরী, শামিত সোম, কাজেম শাহ, মো. রিদয়, ফাহামিদুল ইসলাম ও রাকিব হোসেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ : অভিষেক হচ্ছে শমিতের, নেই জামাল

B
BN DESK | 10 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার