Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

BN DESK
01 September 2026, 04:07 AM পড়তে ১ মিনিট
বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক:  সম্ভাব্য সৌর বিভ্রাটের কারণে ৭ মার্চ থেকে সাত দিন বাংলাদেশ স্যাটেলাইট-১ সম্প্রচারে সাময়িক বাধার সম্মুখীন হতে পারে। সাতদিনে মোট ৭৭ মিনিটের মতো সম্প্রচার বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিভ্রাটের সম্ভাব্য সময় উল্লেখ করে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে থাকে। এ কারণে আগামী ৭ মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ১০টা ১মিনিট পর্যন্ত মোট ৮ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত মোট ১০ মিনিট সম্প্রচার বিঘ্ন হতে পারে।এছাড়া ৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট পর্যন্ত মোট ১২ মিনিট, ১০ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট, ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট, ১২ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত মোট ১২ মিনিট এবং ১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা পর্যন্ত মোট ৯ মিনিট বিঘ্ন ঘটতে পারে।

স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত টেলিভিশনের গ্রাহকরা সাময়িক অসুবিধায় পড়তে পারেন। এছাড়া টেলিকমিউনিকেশন সার্ভিস রিসিভারের পাশাপাশি সম্প্রচারে ব্যাঘাত ঘটতে পারে।

দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

B
BN DESK | 05 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার