Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলা গানের চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ-এর জন্মদিন আজ

BN DESK
07 September 2026, 03:40 PM পড়তে ১ মিনিট
বাংলা গানের চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ-এর জন্মদিন আজ

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের গানকে গানে গানে সৃমদ্ধ করার তালিকা যদি তৈরী হয়, সেই তালিকায় নির্দ্ধিধায় অনায়াসে ঠাঁই পাবে জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ-এর নাম। কারণ তার কন্ঠে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে যেসব গানের প্রতি শ্রোতা দর্শকের ভালোলাগা, আবেগ এখনো ঠিক আগেরই মতো।

পেশাদার শিল্পী হিসেবে তার সঙ্গীত জীবনের শুরু থেকেই তিনি একের পর এক মৌলিক গান প্রকাশ করে আসছিলেন। কিছুদিন পূর্ব পর্যন্তও এই ধারাবাহিকতা অব্যাহত ছিলো তার। কিন্তু একমাত্র ছেলে নিবিড়ের একটি দুর্ঘটনার কারণে আপাতত গান প্রকাশ থেকে বিরত আছেন কুমার বিশ্বজিৎ। তবে ছেলেকে নিয়ে শঙ্কার মধ্যে থাকলেও এখন কিছুটা শঙ্কামুক্ত কুমার বিশ্বজিৎ। এরইমধ্যে কুমার বিশ্বজিৎ স্টেজ শোতে ফেরার প্রস্তুতিও নিয়েছেন। কানাডা’সহ আরো কয়েকটি দেশে স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন বলেও জানালেন।

এদিকে আজ কুমার বিশ্বজিৎ-এর জন্মদিন। জন্মদিন নিয়ে কোনো উচ্ছ্বাস না থাকলেও তিনি সবার কাছে দোয়া চেয়েছেন নিবিড়ের জন্য, তার পরিবারের জন্য।

জন্মদিন প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন,‘ জন্মদিন এলেই মায়ের কথা খুব মনে পড়ে। কয়েক বছর আগে আমি আমার মাকে হারিয়েছি। শেষ সময়টাতে এসে মাকে নিয়ে কোথাও বের হতে পারতাম না। কিন্তু মারা যাবার একবছর বা দু’বছর আগে মাকে নিয়ে বের হয়েছিলাম গরবিনী মা সম্মাননা অনুষ্ঠানে। ডা. আশীষ আমার অত্যন্ত স্নেহভাজন। তারই আয়োজনে এই অনুষ্ঠানে আমি মাকে নিয়ে অংশগ্রহন করেছিলাম। মা গরবিনী মা সম্মাননায় ভূষিত হয়েছিলেন। মায়ের মুখে ঐদিন যে হাসি দেখেছি তা এখনো আমার চোখে ভাসে। জন্মদিন এলেই আসলে মায়ের কথাই মনেপড়ে বেশি। জন্মদিন এলে আরো মনে হয যে হয়তো মায়ের কাছে যাবার সময় ঘনিয়ে আসছে। আমার কাছে সবসময়ই মনে হয় মানুষ বিশেষ ভ্রমনের জন্য পৃথিবীতে আসে। কেউ কেউ সফল হয়, কেউ কেউ হন না। আমি সফল কী না জানিনা। তবে আমার গান যদি আমি মরে যাবার পরেও শ্রোতা দর্শকের মাঝে বেঁচে থাকে সেটাই হবে আমার প্রাপ্তি। কী এক অদ্ভূত ভাবনা মানুষের, মরার পরেও বেঁচে থাকার বাসনা। হয়তো আমিও এমন করেই বেঁচে থাকবো আমার গান দিয়ে, পৃথিবীতে ভ্রমনের স্বার্থকতা আমার হয়তো সেখানেই।’

জন্মদিনে বিশেষ উপহার পেতে তার খুব একটা ভালোলাগেনা। তবে জন্মদিন উপলক্ষ্যে যদি কেউ তাকে একটি গান লিখে, সুর করে উপহার দেন তবে সেটাই হবে তার সবচেয়ে বেশি ভালোলাগার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

বাংলা গানের চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ-এর জন্মদিন আজ

B
BN DESK | 01 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার