Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলা গানের দুনিয়ায় নতুন চমক বুবলী-জীবনের ‘ময়না’ 

BN DESK
10 October 2025, 06:13 PM পড়তে ১ মিনিট
বাংলা গানের দুনিয়ায় নতুন চমক বুবলী-জীবনের ‘ময়না’ 

বিনোদন ডেস্ক : বাংলা গানের দুনিয়ায় নতুন চমক হয়ে হাজির হলো ‘ময়না’। গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় ইউটিউবে প্রকাশিত হয়েছে উরাধুরা নাচের এই গান। আর এতে পারফর্ম করে দর্শকদের চমকে দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী।

সিনেমার গানের বাইরে গানটির মাধ্যমেই প্রথমবার বুবলী পারফর্ম করলেন একক কোন গান ভিডিওতে।  তবে একক গান হলেও সিনেমার  গানের চেয়ে কোনো অংশে কম নয়, বলা যায়  ফিল্মি স্টাইলে বড় বাজেটের সেট ও বিশাল আয়োজনে নির্মিত হয়েছে  জমকালো গানটি। যা প্রকাশের পর থেকেই দর্শকদ-শ্রোতাদরে ভালো লাগতে শুরু করেছে। গানটিতে বুবলীর সঙ্গে নাচ করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল, তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নিলয় ডি রকস্টার। কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।

বুবলী বলেন, ‘সিনেমার গানে আগেও নেচেছি, তবে শুধুমাত্র একটি মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটা এতটাই পার্টি মুডের যে শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, এমন একটি স্টেজ পারফর্ম টাইপের গান আমারও থাকা উচিত। প্রকাশের পর গানটি নিয়ে দর্শকদের উচ্ছ্ব্সা আমাকে মুগ্ধ করছে।’

অন্যদিকে শরাফ আহমেদ জীবন বলেন, ‘বুবলী অসাধারণ অভিনেত্রী। তার সঙ্গে এমন একটি গানে পারফর্ম করাটা সত্যিই বিশেষ অভিজ্ঞতা। গানটিতে কাজ করে আমি দারুণ তৃপ্ত। গানে অন্য এক জীবনকে দেখতে পাচ্ছেন সবাই। ইতোমধ্যে গানটি সবার মাঝেই সাড়া ফেলতে শুরু করেছে। আমার বিশ্বাস গানটি অধিক জনপ্রিয়তা পাবে। ’

ইতোমধ্যে গানটি ইউটিউবে প্রকাশের পর দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। কমেন্টবক্সে বুবলীর নাচ, জীবন ও কোনালের পারফরম্যান্স এবং গানচিলের এই নতুন উদ্যোগকে স্বাধুবাদ জানিয়েছেন দর্শক-শ্রোতারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

বাংলা গানের দুনিয়ায় নতুন চমক বুবলী-জীবনের ‘ময়না’ 

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার