Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ায় পাঁচদিনব্যাপি বৈশাখী মেলার সিদ্ধান্ত

BN DESK
04 September 2026, 04:06 PM পড়তে ১ মিনিট

বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ায় এবারও অনুষ্ঠিত হবে পাঁচদিনব্যাপি বৈশাখী মেলা। এ উপলক্ষে আজ সোমবার (৩০ মার্চ) বিকেল ৫টায় স্থানীয় ম্যাক্স মোটেলে ৪৫ তম বৈশাখী মেলা আয়োজনের প্রস্তুতির লক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক।

সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, বগুড়া থিয়েটারের আহ্বায়ক এড. পলাশ খন্দকার, আইনজীবী ফোরামের সম্পাদক এড. মতিন মন্ডল, বগুড়া থিয়েটারের যুগ্ম আহ্বায়ক রুবল লোদী, কবির রহমান,  ফারুক হোসেন, বগুড়া থিয়েটারের সদস্য সচিব দ্বীন মোহাম্মদ দ্বীনু, যুগ্ম সদস্য সচিব গোলাম মোস্তফা জিয়ন, সংস্কৃতজন আব্দুল খালেক, নজরুল ইসলাম, মুরাদ সিদ্দিকী লিটন, ইসলাম রফিক, তাপসী দে, এটিএম নজরুল ইসলাম, শহীদুর রহমান শহীদ, সবুজ ইসলাম, এস এম বেলাল হোসেন,  অলক পাল, সোবাহানি বাপ্পি, অলক পাল, রবিউল করিম, রেহেনা শিল্পী, গাজী আশা, কলেজ থিয়েটারের  নাট্যকর্মী প্রিয়াস চন্দ্র বর্মন, আমিরুল রকি প্রমুখ।

সভায় স্বিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ৫ দিন পৌরপার্কে বগুড়া থিয়েটার ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এবং জেলা প্রশাসন, জেলা পুলিশ, বগুড়া পৌরসভা ও সাংস্কৃতিক ফোরামের সার্বিক সহযোগিতায় বৈশাখী মেলা ১৪৩৩ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। বৈশাখীমেলার উদ্বোধন করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আয়োজক কমিটির পক্ষ হতে জানানো হয়, বৈশাখী মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, হারিয়ে যাওয়া লোকজ নানা খেলাধুলা, চারু-কারু পণ্যের প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা করা হবে। বৈশাখী মেলা ১৪৩৩ আয়োজন কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক বগুড়াবাসীর প্রাণের বৈশাখীমেলাকে সফল করার জন্য সকলের  সহযোগিতা প্রার্থনা করেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ায় পাঁচদিনব্যাপি বৈশাখী মেলার সিদ্ধান্ত

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার