বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : বাগজানার হিচমি এলাকা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় ২৫ বোতল ফেয়ারডিলসহ আশরাফুল (৩২) নামের ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট গোয়েন্দা পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় হিচমি এলাকা থেকে ২৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেয়ারডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামী পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া মধ্যপাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে।