Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগজানায় অগ্নিকান্ডে ৪টি ঘর ভস্মিভূত

BN DESK
05 September 2026, 01:07 PM পড়তে ১ মিনিট
বাগজানায় অগ্নিকান্ডে ৪টি ঘর ভস্মিভূত

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের জীবনপুর গ্রামের বেলায়েত হোসেনের বাড়িতে অগ্নিকান্ডে ৪টি ঘর ভস্মিভূত হয়েছে।

বাগজানা ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হক বলেন,গত ২ মার্চ দিনগত রাত ৩ টার দিকে ওই বাড়িতে আগুন লাগে। এ সময় বাড়িতে একজন ছাড়া আর কেউ ছিলেন না। আগুন লাগার বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত বাইরে গিয়ে চিৎকার করে লোকজন ডাকেন এবং পাঁচবিবি ফায়ার সার্ভিস অফিসে ফোন করেন।

খবর পেয়ে ফায়ার কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে তার আগেই মাটির তৈরি বাড়িটির ৪টি ঘরসহ আসবাব পুড়ে যায়।

পাঁচবিবি ফায়ার সার্ভিস সূত্র জানায়,অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বাগজানায় অগ্নিকান্ডে ৪টি ঘর ভস্মিভূত

B
BN DESK | 04 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার