Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগজানায় লোকালয়ে বানর উৎসুক জনতার ভিড়

BN DESK
05 September 2026, 12:55 PM পড়তে ১ মিনিট
বাগজানায় লোকালয়ে বানর উৎসুক জনতার ভিড়

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধিঃ বাগজানায় টিনের চালে বানর দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে। হঠাৎ বাড়ির টিনের চালে বানরের লাফালাফি মানুষের নজরে পড়ে। কখনও আমগাছের ডাল ধরে লাফিয়ে এক গাছ থেকে অন্য গাছে চলে যাচ্ছে বানরটি। কখনও টিনের চালে বসে লোকজনের মুগ্ধতা উপভোগ করে বানরটি।

আজ শুক্রবার (২২ মার্চ) সকালে পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় এই দৃশ্য দেখা যায়। স্থানীয়রা জানান, সকাল আটটার দিকে বাগজানা বাজার এলাকার আনিছুরের হোটেলের টিনের চালের উপর বানরটিকে দেখতে পাওয়া যায়।

বানরকে তারা কলা, আপেল, বাদাম এসব খাবার দেন। টিনের চালের ওপর থেকে খাবারগুলো নিয়ে খাচ্ছে। বাগজানা বাজারের পান বিক্রেতা সুজন মহন্ত বলেন, সকালে দোকান খুলেই বানরটিকে দেখতে পাই। শুধু আমি নই আশে-পাশের অনেক লোক বানরটিকে দেখতে ভিড় জমায়।

এলাকাবাসীর ধারণা বানরটি সীমান্ত এলাকা ভারত থেকে আসতে পারে। ক্ষুধার্ত বানর খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। এটির যেনো কেউ ক্ষতি না করে তাকে এলাকাবাসী নজর রাখছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বাগজানায় লোকালয়ে বানর উৎসুক জনতার ভিড়

B
BN DESK | 22 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার