Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

BN DESK
04 September 2026, 11:35 AM পড়তে ১ মিনিট
বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

নিউজ ডেস্ক:  রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শুকনাছড়া এলাকা থেকে অস্ত্রসহ একজন চাঁদাবাজকে  আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। 


আটককৃত ব্যক্তির নাম সুরেশ ওরফে বিদ্যুৎ চাকমা (৪৪)। তিনি নানিয়ারচর থানার দেওয়ানপাড়া গ্রামের হরিদাস চাকমার ছেলে। 

সোমবার (২৮ এপ্রিল) শুকনাছড়া এলাকায় মেজর মো. আবু নাঈম খন্দকার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃত বিদ্যুৎ চাকমার কাছ থেকে ১টি এলজি অস্ত্র, ২ রাউন্ড গুলি, ১০টি চাঁদা আদায়ের রশিদ বই, ১টি মোবাইল সেট, নগদ ২ হাজার ৪৮০ টাকা এবং ২টি হিসাবের খাতা জব্দ করা হয়।


বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ রানা পিএসসি বলেন, “আমাদের কাছে তথ্য ছিল সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে উক্ত এলাকায় ব্যাবসায়ীদের গাড়ি আটক করে চাঁদাবাজি করে আসছে। শুকনাছড়া এলাকায় পাঁচ জন সশস্ত্র সন্ত্রাসী চাঁদা আদায় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করলে চারজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয়েছি।”


জব্দকৃত মালামাল ও আসামিকে সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

B
BN DESK | 29 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার