Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাজার স্থিতিশীল রাখতে জয়পুরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ

BN DESK
05 September 2026, 12:54 PM পড়তে ১ মিনিট
বাজার স্থিতিশীল রাখতে জয়পুরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ

জয়পুরহাট জেলা প্রতিনিধি : রমজানে বাজার স্থিতিশীল রাখতে জয়পুরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করা হেয়ছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সাথে কৃষি বিপণন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপর মামুন খান চিশতি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রাহেলা পারভীন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহির উদ্দীন, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রেজভী, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জয়পুরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন সাবুসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী ও সাংবাদিকগণ।

সভায় ব্যবসায়ীদের সাথে আলোচনায়  সিদ্ধান্ত মোতাবেক  নির্ধারিত  ছোলার কেজি ১০০টাকা, চিনি ১৪০ টাকা, সোয়বিন খোলা প্রতি লিটার ১৪৯ টাকা, গরুর দুধ ৭০ টাকা, ছাগলের মাংশ ১ হাজার টাকা, ছাগীর মাংশ ৮৫০ টাকা, গরুর মাংস (ষাঁড়) ৭০০ টাকা, গাভীর মাংশ ৬৫০টাকা, মুরগীর ডিম প্রতি হালি ৪০টাকা, সোনালী মুরগী প্রতি কেজি ২৮০ টাকা, বয়লার ২০০ টাকা, লেয়ার মুরগী ২৭৫ টাকা ও দেশি মুরগী ৫০০টাকা কেজি।

এছাড়াও মোটা মুৃড়ি ৭০ টাকা, চিকন মুড়ি ৭৫ টাকা, আদা ২০০ টাকা, বেগুন ৪০ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় ভোগ্য পণ্যের খুচরা দাম নির্ধারিত করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বাজার স্থিতিশীল রাখতে জয়পুরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ

B
BN DESK | 12 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার