Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

BN DESK
02 September 2026, 02:57 PM পড়তে ১ মিনিট
বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় রমজান মিয়া নামে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাজিতপুর-সরারচর সড়কের পশ্চিম পৈলনপুরে দুর্ঘটনাটি ঘটে।

নিহত রমজান মিয়া বাজিতপুরের কৈলাগ ইউনিয়নের কুকরারাই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈলনপুর এলাকায় পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ  হয়। এতে অটোরিকশার চালক রমজান মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকা: কিশোরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

B
BN DESK | 06 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার