Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাজি ধরে ভিনির পেনাল্টি ঠেকিয়েছেন ভ্যালেন্সিয়ার গোলকিপার

BN DESK
02 September 2026, 09:31 AM পড়তে ১ মিনিট
বাজি ধরে ভিনির পেনাল্টি ঠেকিয়েছেন ভ্যালেন্সিয়ার গোলকিপার

স্পোর্টস ডেস্ক : ভিনির সময় খারাপ যাচ্ছে জেনেই তাকে বাজি ধরতে প্ররোচিত করেছিলেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি। ভ্যালেন্সিয়ার এই জর্জিয়ান গোলরক্ষক সেই বাজিতে জিতেছেন। ভিনির পেনাল্টি ঠেকিয়ে শুধু ম্যাচের নায়কই হননি, রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছ থেকে এখন ৫০ ইউরোও পাচ্ছেন।

পুরো গল্পটা না বললে অবশ্য পাঠকেরা ঠিক মজা পাবেন না। ঘটনাটা গত রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়া ম্যাচে; ঘরের মাঠে যে ম্যাচে যোগ করা সময়ে গোল খেয়ে ২-১ ব্যবধানে হেরেছে রিয়াল। ভ্যালেন্সিয়ার জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক মামারদাশভিলি। ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রিয়াল, কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি দেওয়া হয় ভ্যালেন্সিয়ার বিপক্ষে। কিন্তু ভিনিসিয়ুসের নেওয়া দুর্বল পেনাল্টি শট রুখে দেন মামারদাশভিলি।

ভিনির সঙ্গে বাজিটা মামারদাশভিলি ধরেছিলেন ওই শটের ঠিক আগে আগে। স্প্যানিশ টিভি অনুষ্ঠান ‘এল চিরিঙ্গুইতো’-তে এক সাক্ষাৎকারে মামারদাশভিলি শুনিয়েছেন সেই বাজির গল্প, ‘ভিনিসিয়ুসের সঙ্গে ৫০ ইউরোর একটা বাজি ধরেছিলাম। পেনাল্টির ঠিক আগে আমি ভিনিকে বলেছিলাম, যদি সে চায় তাহলে আমরা ৫০ ইউরোতে বাজি ধরতে পারি। গোল হলে আমি ৫০ ইউরো দেব ওকে, না হলে সে আমাকে ৫০ ইউরো দেবে। আমিই জিতেছি বাজি।’

গত মাসের মাঝামাঝি চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ভিনি। কে জানে, সেটা মাথায় রেখেই মামারদাশভিলি ভিনিকে বাজি ধরতে প্ররোচিত করেছিলেন কি না। হয়তো মানসিকভাবে ভিনিকে চাপে রাখার একটা কৌশল ছিল এটা। মামারদাশভিলি নিজের কৌশলে সফল হয়েছেন। রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগায় নিজের ২০০তম ম্যাচটা ভুলে যাওয়ার মতো কেটেছে ভিনির। ওদিকে ম্যাচে জয়ের আনন্দের সঙ্গে ৫০ ইউরো বাড়তিও পাচ্ছেন মামারদাশভিলি। ভিনি অবশ্য টাকাটা এখনো দেননি মামারদাশভিলিকে। ওই সাক্ষাৎকারেই ভ্যালেন্সিয়ার গোলরক্ষক হাসতে হাসতে বলেছেন, ‘খেলা শেষেই ওর আমাকে টাকাটা দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত কিছুই দেয়নি।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বাজি ধরে ভিনির পেনাল্টি ঠেকিয়েছেন ভ্যালেন্সিয়ার গোলকিপার

B
BN DESK | 06 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার