Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাথরুমে পড়ে গুরুতর আহত চট্টগ্রামের এসপি, নেওয়া হলো ঢাকায়

BN DESK
04 September 2026, 10:59 PM পড়তে ১ মিনিট

সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খাঁন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

আজ সোমবার (৩০ মার্চ) সকালে নগরের সিআরবি এলাকায় অবস্থিত এসপির বাংলোতে এ ঘটনা ঘটে।  

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, বাথরুমে পড়ে এসপির বাম পা ভেঙে গেছে। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রের মাধ্যমে জানা গেছে, বাম পা ভেঙে গেছে। চিকিৎসকদের পরামর্শে আজ সোমবার দুপুরের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় পাঠানো হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম জানান, সোমবার সকালে দুর্ঘটনাবশত বাথরুমে পড়ে যান পুলিশ সুপার। এ ঘটনায় পায়ে ব্যথা পেয়েছেন তিনি। বাসার কর্মচারীরা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। 

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বাথরুমে পড়ে গুরুতর আহত চট্টগ্রামের এসপি, নেওয়া হলো ঢাকায়

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার