Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাদ্যযন্ত্রের উচ্চ শব্দ কমানোর অনুরোধ করায় ঘরবাড়ি ভাঙচুর-লুট

BN DESK
02 September 2026, 12:36 PM পড়তে ১ মিনিট
বাদ্যযন্ত্রের উচ্চ শব্দ কমানোর অনুরোধ করায় ঘরবাড়ি ভাঙচুর-লুট

নিউজ ডেস্ক:   মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী মোবারককান্দি এলাকার উচ্চ বাদ্যযন্ত্রের শব্দ কমানোর অনুরোধ করায় এক কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। 


শুক্রবার (২৮ মার্চ) রাতে সদর উপজেলার কুলপদ্বী মোবারককান্দি এলাকার বাসিন্দা আলমগীর হোসেন মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারটি সূত্র জানায়, শুক্রবার বিকেলে উচ্চ বাদ্যযন্ত্র বাজিয়ে পিকনিকের আয়োজন করে মোবারককান্দি এলাকার কয়েকজন যুবক। তাদের বাদ্যযন্ত্রের শব্দ কমাতে অনুরোধ জানায় আলমগীর হোসেন। কিন্তু তার কথা না শুনে বখাটে যুবকরা শব্দ আরো বাড়িয়ে দিয়ে গান শুনতে থাকে। পরে আলমগীর হোসেন, তার স্ত্রী ও মেয়ে এই ঘটনার প্রতিবাদ করলে তারা ওই রাতেই তাদের বাড়িতে হামলা চালায়। 

এসময় তারা ঘরের দরজা জানালা ভেঙে ঘরের মধ্যে ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীদের বাঁধা দিতে গেলে তারা আলমগীর হোসেন তার পরিবারের সদস্যদের মারধরও করেন বলে অভিযোগ উঠেছে।


মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, “খবর পেয়ে রাতেই সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং রাতেই ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বাদ্যযন্ত্রের উচ্চ শব্দ কমানোর অনুরোধ করায় ঘরবাড়ি ভাঙচুর-লুট

B
BN DESK | 29 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার