Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বান্দরবানের পাহাড়ে নারী গুলিবিদ্ধ

BN DESK
04 September 2026, 11:30 PM পড়তে ১ মিনিট
বান্দরবানের পাহাড়ে নারী গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে  ‘রহস্যময়’ গুলিতে উমেপ্রু মার্মা (৩৪) নামের এক নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।


সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ হন তিনি। তবে, কে বা কারা তাকে গুলি করেছে তা জানা যায়নি।

উমেপ্রু মার্মা ওই এলাকার চশৈপ্রু মার্মার বড় মেয়ে ও বান্দরবান বালাঘাটা করুণাপুর পাড়ার রোমেল তঞ্চগ্যা স্ত্রী। রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্র মুকুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’’

ভুক্তভোগীর ছোট ভাই ক্যচিংনুং মার্মা জানান, উমেপ্রু মার্মা গতকাল স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। আজ সকালে পাড়ার পাশে শিম ক্ষেতে যাওয়ার সময় হঠাৎ একটি গুলি তার পেটের বাম পাশে লাগে। এ সময় ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। তবে, কে বা কারা গুলি চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মার্মা বলেন, ‘‘খেমাগ্রী পাড়ায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, কে বা কারা গুলি করেছে এখনো কিছুই জানা যায়নি।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

বান্দরবানের পাহাড়ে নারী গুলিবিদ্ধ

B
BN DESK | 13 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার