Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বান্দরবানের রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 04:33 PM পড়তে ১ মিনিট
বান্দরবানের রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জায় ডেঞ্জার হিল নামক একটি রিসোর্ট থেকে আনোয়ার হোসেন (৪৭) নামের এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লামা থানা পুলিশ।

আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে কটেজের ১২ নম্বর রুম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত আনোয়ার হোসেন (৪৭) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আবু তাহেরির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সকালে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি, নিহতের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। তার ভাগিনা তমাল জানিয়েছেন তার মামা বান্দরবানে ঘুরতে এসেছেন বিষয়টি পরিবারের কেউ জানতো না।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে, এটি আত্মহত্যা না অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এলাকা: বান্দরবান
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বান্দরবানের রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার