Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বান্দরবানের সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

BN DESK
10 October 2025, 07:22 PM পড়তে ১ মিনিট
বান্দরবানের সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক:  খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষ্যে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় উপহারসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রুমা সেনা জোনের (৩৮ ই বেঙ্গল) তত্ত্বাবধানে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

রুমা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ক্যাপলংপাড়া এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় গির্জাগুলোতে বাইবেল ও কোমলমতি শিশুদের মাঝে খেলনা বিতরণ করেন।

এছাড়াও শীতের তীব্রতা মোকাবিলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্রও বিতরণ করে সেনাবাহিনী। 

এ সময় উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, আপনারা সকলে যার যার অবস্থান থেকে নিরাপত্তা বাহিনীকে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যথাসম্ভব সাহায্য ও সহযোগিতা করে আসছেন। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নই এই অঞ্চলের সকল স্তরের জনগণের মূলমন্ত্র। এ অঞ্চলে সকল জাতিগোষ্ঠী শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে বলে আমি আশাবাদী।

এলাকা: বান্দরবান রুমা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বান্দরবানের সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

B
BN DESK | 25 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার