Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

BN DESK
05 September 2026, 01:13 AM পড়তে ১ মিনিট

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যকে আটক করা হয়েছে।

আজ শনিবার (৪ জুলাই) সকালে বান্দরবানের থানচির শেরকর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর সদস্যরা রুমা ও থানচির দুর্গম এলাকায় অবস্থান করছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে গত ২৮ জুন থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে।

অভিযান চলাকালে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনাও ঘটে।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে থানচির শেরকর পাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় যৌথান বম (৫২) নামে কেএনএফের এক সদস্যকে একটি অস্ত্রসহ আটক করা হয়।

আটক যৌথান বম থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরকর পাড়ার গ্রামের লালপিয়ান বমের ছেলে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা কেএনএফের এক সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এলাকা: বান্দরবান থানচি
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

B
BN DESK | 04 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার