Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বান্দরবানে কেএনএফের গুলিতে এক সেনা সদস্য আহত

BN DESK
10 October 2025, 04:55 PM পড়তে ১ মিনিট
বান্দরবানে কেএনএফের গুলিতে এক সেনা সদস্য আহত

নিউজ ডেস্ক: বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু এলাকায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ছোড়া গুলিতে শাকিল নামে এক সেনা সদস্য আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (৩০ডিসেম্বর) বিকেল ৫টায় এ ঘটনা ঘটে। আহত শাকিল সেনাবাহিনীর ল্যান্স করপোরাল বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বান্দরবানের রুমা-থানচি ও রোয়াংছড়িতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। অভিযানের অংশ হিসেবে সোমবারও রুমার পাইন্দু এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা গুলি ছুড়লে ল্যান্স করপোরাল শাকিল পায়ে গুলিবিদ্ধ হন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাইন্দু এলাকায় কেএনএফের ছোড়া গুলিতে শাকিল নামে এক সেনা সদস্য আহতের খবর শুনেছি। বিস্তারিত পরে জানা যাবে।

এলাকা: বান্দরবান রুমা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বান্দরবানে কেএনএফের গুলিতে এক সেনা সদস্য আহত

B
BN DESK | 31 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার